নাড্ডার সঙ্গে বৈঠক শেষে কি বললেন সৌমিত্র খাঁ
দি নিউজ লায়ন; বঙ্গভঙ্গ নিয়ে যখন রাজ্যে জোর জলঘোলা শুরু হয়েছে তখনই সৌমিত্র খাঁকে তলব করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সূত্রের খবর গতকাল রাতেই তাঁকে ফোন করে নাড্ডার সঙ্গে দেখা করতে বলা হয়। মঙ্গলবার সন্ধে আটটা নাগাদ দিল্লিতে বিজেপির সদর দফতরে যান সৌমিত্র। সেখানে বেশকিছুক্ষণ তাঁর সঙ্গে নাড্ডার কথা হয়।
কিন্তু বঙ্গভঙ্গ বিতর্ক নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনা তা তিনি বলতে অস্বীকার করেন। তবে তিনি বলেন, নাড্ডাজির সঙ্গে রাজনৈতিক আলোচনা হয়েছে। উল্লেখ্য, সৌমিত্র খাঁ ও জন বার্লা-দুজনকেই ইতিমধ্যে সতর্ক করেছে দল। এলাকার অনুন্নয়ন নিয়ে বলা যেতে পারে কিন্তু পৃথক রাজ্য়ের দাবি থেকে বিরত থাকতে হবে। এমনটাই খবর বিজেপি সূত্রে।

Post a Comment